বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ॥ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ১৯ নভেম্বর রবিবার গভীর রাতে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিক নির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রাম থেকে ৯২ পিস ইয়াবাসহ ওই গ্রামের আব্দুল করিমের পুত্র রিপন মিয়া (৩০) কে তার বসত ঘর থেকে আটক করা হয়। অপর অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী স্বস্থিপুর গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র মোঃ সাহেব আলী ওরফে শায়েখকে গ্রেফতার করা হয় এবং অপর আরেকটি অভিযানে বিস্ফোরক মামলার এজাহার নামীয় পলাতক আসামী গজনাইপুর গ্রামের আব্দুল মন্নানের পুত্র কাউছার আহমদ (৪৬) কে গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com