সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীকে যুক্তরাজ্যে’র ওল্ডহ্যামে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে যুক্তরাজ্যে সংবর্ধিত প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য ওল্ডহ্যামে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসী গতকাল তাকে এই বিশাল গণসংবর্ধনা প্রদান করে। প্রবাসী কমিউনিটি লিডার আব্দুস সহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী কমিউনিটি লিডার মুজিবুর রহমান, মহিব উল্লা, আবু তালিব, জিলু রহমান, ছালিক মিয়া ফয়লুল হক ও আব্দুল আলী। এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি লিডার মতিউর রহমান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, শাহীন আহমেদ, আলী জাহান চৌধুরী, রাসেল আহমেদ চৌধুরী, আব্দুল হক, আবদুল শাহীদ প্রমুখ প্রবাসী নেতৃবৃন্দ। সংবর্ধনার জবাবে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইংল্যান্ড বসবাসরত প্রবাসী নবীগঞ্জ কমিউনিটি নেতৃবৃন্দের কাছে নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁদের সহযোগিতা কামনা করেছেন। নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেয়ায় বক্তারা, নবীগঞ্জ পৌরসভার স্বনামখ্যাত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা থাকবে বলে আশ্বস্থ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com