বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা মহিলা দলের আটক দুইনেত্রীসহ ৩ জনের রিমাণ্ড ও জামিন শুনানী আজ

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবরোধ কর্মসূচি পালনকালে আটক জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লাভলী সুলতানা ও সুমি আক্তারের বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন। এদিকে মহিলা নেত্রীদের আইনজীবি জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক আজ বুধবার তাদের উপস্থিতিতে রিমাণ্ড ও জামিন শুনানী করবেন। এদিকে তাদের আইনজীবিরা জানিয়েছেন, হবিগঞ্জে কোনোদিন কোনো মহিলা নেত্রী আটক করা হয়নি। এটি নজিরবিহীন ঘটনা।
প্রসঙ্গত, গত সোমবার সকাল ৯টার দিকে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে সন্দি আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে গত সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ খবর চাওর হলে ক্ষোভ দেখা দেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com