মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অবরোধ পালনকালে মহিলা দলের সভাপতি ফাতেমা-সম্পাদক লাভলীসহ ৩ জন গ্রেফতার ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবরোধ কর্মসূচি পালনকালে জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লাভলী সুলতানা ও সুমি আক্তার নামে মহিলা দলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে সন্দি আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ খবর চাওর হলে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। অনেকেই যোগাযোগ মাধ্যমে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্টাটাস দেন। এদিকে বিকালে আদালতে নিয়ে যাবার সময় তাদের পক্ষে অ্যাডভোকেট আফজল আলী, কুতুব উদ্দিন জুয়েল, গুলজার আহমেদ বুকশান, ইলিয়াছ মিয়াসহ আইনজীবিরা আইনী লড়াই করবেন বলে জানান। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র জানান, ‘আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার আসামী। অনেক মামলা পেন্ডিং আছে, যেগুলোতে আটকদের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে, ওইসব মামলায়ও তাদেরকে গ্রেফতার দেখানো হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com