সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মক্রমপুরে সংবর্ধনায় এমপি মজিদ খান ॥ যারা জবর দখল, ভূমি দখল, ইয়াবা ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে প্রতিহত করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। স্বাধীনতা বিরোধীরা দেশের স্বাধীনতার চেতনা ও উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সকল বাধা অতিক্রম করে দেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। গতকাল সোমবার বিকেলে মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামসহ ইউনিয়নবাসী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এলাকায় ব্যাপক উন্নয়ন করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দিতে কিছুদিনের জন্য সফল হলেও বাস্তবে তারা সফল হতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন এবং সফল হয়েছেন। তিনি মক্রমপুর ইউনিয়নবাসী উদ্দেশ্যে বলেন-যারা ইউনিয়নে জবর দখল, ভূমি দখল, ইয়াবা ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করতে তুলতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনসভায় বিপুল পরিমান লোকজনদের উপস্থিতি দেখে তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনাকে যারা ভালোবাসেন তারাই জনসভায় উপস্থিত হয়েছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন করায় তারা আমার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। তিনি আরো বলেন-যারা ভালোবাসা বুঝে না, তারা ১শ বছর রাজনীতি করলেও কোন লাভ হবে না। রাজনীতি করতে হলে মানুষের ভালোবাসা বুঝতে হবে। অন্তরে ভালবাসা থাকবে হবে। শেখ হাসিনার উন্নয়নের প্রচার করতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট চান। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুর মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আরফান আলী, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com