বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুরুতেই সকাল সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা, বাদ মাগরিব স্থানীয় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সর্বশেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। দিন ব্যাপী কর্মসূচি পালনে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, মোঃ সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মোঃ ওয়াহিদুজ্জামান বাবুল, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সম্পাদক-আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, মোঃ মামুন মিয়া, মোঃ মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তোফায়েল ভূইয়া, মমিনুর রহমান সজীব, হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, মোতাব্বির তালুকদার পারভেজসহ সাবেক জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com