বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে এএসপি’র বাড়ীতে ডাকাতি ॥ এক ডাকাত আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৬১০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের সুরমা গ্রামের সদ্য নিয়োগপ্রাপ্ত এএসপি আশাফুজ্জামান আশিকের বাড়িতে ডাকাতির সাথে জড়িত সন্দেহে আরজু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তেলিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক আরজু শাহজাহানপুর ইউনিয়নের বাশবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত রোববার রাতে সুরমা গ্রামের এএসপি আশাফুজ্জামান আশিকের বাড়িতে ১০/১২ জনের মুখোশধারী একদল হানা দিয়ে আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৭২ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ সহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহিদুল্লাহ পিপিএম জানান, ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com