মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজ শহীদ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি সাংবাদিক শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭তম মৃত্যুবার্ষিকী।
কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক জানু মিয়া চৌধুরী ও মাতা সাহেদুন নেছা চৌধুরী। তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকি শিকার হয়েছেন।
২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।
প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে চরগাঁও গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক আলীমের পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী পিতার সহকর্মী, বন্ধুবান্ধব, সকল সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com