বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যু জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারের মৃত্যু ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৬ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
শত শত শিক্ষার্থী প্লে কার্ড হাতে শ্লোগান দিতে দিতে তেলিয়াপাড়া বাজারে অবস্থিত শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বন্যার সহপাঠিরা বলেন, বন্যার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পাড়ে না। তাকে হত্যা করা হয়েছে। বন্যার মৃত্যু ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ৪/৫ মাস আগে দক্ষিণ সুরমা গ্রামের মোঃ শানু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারকে প্রেমের ফাঁদে পেলে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম। বিয়ের পর থেকেই তানিমের পরিবারের লোকজন বন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানা যায়।
গত ৩ নভেম্বর রাতে তানিমের ভাই তায়েব বন্যার ভাইকে কল দিয়ে বলে বন্যার দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে বন্যার পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন বন্যা মারা গেছে। এই ঘটনায় বন্যার বাবা শানু মিয়ার বাদি হয়ে তানিম ও তায়েবকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com