শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ “পুলিশ-জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানে মাধবপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে মাধবপুর থানার আয়োজন বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি থানা গেইট থেকে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইট হয়ে আবার থানার গেইটে এসে শেষ হয়।
পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি নির্মূলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক চেয়ারম্যান আরিফুর ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সংকর পাল সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, মাধবপুর প্রেসক্লাবের পক্ষে আইয়ুব খান, সাংবাদিক এরশাদ আলী প্রমূখ।
এসময় বক্তারা সামাজিক নিরাপত্তায় কমিউনিটি পুলিশের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com