মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভে বক্তারা ॥ ফিলিস্তিনে গণ-হত্যা বন্ধ ও বাংলাদেশ থেকে জরুরী ত্রান পাঠানোর আহ্বান

  • আপডেট টাইম শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নারী-শিশু সহ অসহায় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে গণহত্যা বন্ধ ও হামাসের তুফান আল আক্বসা এর সমর্থনে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ঐতিহাসিক নুরুল হেরা মসজিদ কমপ্লেক্স চত্বরে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের আহ্বানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের সত্যিকার ও কার্যকরী উদ্যোগ গ্রহন করতে হবে। ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতাদেরকে কালবিলম্ব না করে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয়। হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। যারা নির্যাতিত ফিলিস্তিনীদের পক্ষে লড়াই করছে। বক্তারা আরো বলেন, আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রের প্রকাশ্য মদদে ফিলিস্তিনে হামলা করা হচ্ছে। বর্বর ইসরাইলী বাহিনীর হামলা থেকে মসজিদ, হাসপাতাল, গির্জা ও স্বরণার্থী শিবিরও রেহাই পাচ্ছে না। এ হামলা যুদ্ধাপরাধ। তাই জাতিসংঘ সহ আইসিসিকে ইসরায়েলের বিরোদ্ধে গাজায় যুদ্ধাপরাধের মামলা করে কুখ্যাত প্রধানমন্ত্রী ও গণহত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতা নিয়াহুর বিরোদ্ধে দ্রুত বিচার শুরু করার জোড় দাবি জানান। বক্তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষ নেয়ায় ধন্যবাদ জানান। এবং অনতিবিলম্বে ফিলিস্তিনে জরুরী ত্রান সামগ্রী পাঠানোর আহ্বান জানান। বাদ জুমা সংগঠনের সভাপতি আল্লামা শামছুল হক সাদি দা.বা. এর সভাপতিত্বে ও মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান, সাহেবজাদায়ে হবিগঞ্জী (রহ.) হাফিজ মাওলানা মাসরুরুল হক, হাফিজ আব্দুর রহমান গবিনপুরী, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওলানা মনীরুজ্জামান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা মুস্তফা কামাল সহ সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com