বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিবপাশায় গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান ॥ দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই

  • আপডেট টাইম শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান গতকাল শনিবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
এ সময় তিনি বলেন- দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তার সরকার আছেই বলেই আজ বাংলাদেশ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান আর সহায়তা করা হচ্ছে, তা অন্য কোনো দলের সরকার করেনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন আর তাদের জন্য বিভিন্ন ভাতার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে যা অতীতের কোনো সরকার করতে পারেনি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই আমাদের সবাইকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা এখনো দেশে নানা ধরনের অরাজকতা করছে। আর এতে দেশের মান ক্ষুন্ন হচ্ছে এবং অনেক উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয়ে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন-বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপর জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় সাথে ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, শিবপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর রহমান, শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত চৌধুরী, পরিষদ মেম্বার মোঃ মারুজ মিয়া, নজরুল ইসলাম সর্দার,পলাশ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com