বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হবিগঞ্জ ইউনিটের আয়োজনে যুব-স্বেচ্ছাসেবকদের জন্য আয়োজিত স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক নূরউদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, ইউনিট লেভেল কর্মকর্তা পংকজ কুমার সরকার, কার্যনির্বাহী সদস্য পংকজ কান্তি দাস পল্লব, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি, সদর দপ্তর থেকে প্রেরিত প্রশিক্ষক গৌরব মোদক, মির্জা বেগ আশফা প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে দুটি ব্যাচে ৪০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে মনস্তাত্ত্বিক সেবা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com