বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শালিসে আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজনদের বিরোধ নিস্পতি ॥ সকলের প্রতি এমপি প্রার্থী মর্ত্তুজা হাসানের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের বিশপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান আমজাদ আলী তালুকদারের পক্ষের লোকজনদের দীর্ঘ দিনের বিরোধ নিস্পতি হয়েছে। এই নিস্পতির লক্ষে গতকাল সোমবার সকালে পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয় মাঠে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বার মহল্লার সর্দার ইকবাল হোসেন খান। শালিসে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট ফেরদৌস মিয়া, সাবেক সদস্য নজমুল হাসান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান মোবারুল হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য তফসির মিয়াসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান। শালিস বৈঠকে উভয় পক্ষকে মিলিয়ে দিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পতি করা হয়। এ দিকে শালিসে পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা বিশপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান আমজাদ আলী তালুকদারের পক্ষের লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ শালিসে নিস্পতি হওয়ায় শালিসানসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পশ্চিমভাগ গ্রামের কৃতি সন্তান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com