বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রবাসীর বাড়ীতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে লন্ডন প্রবাসী আছাদ মিয়ার ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে বাড়ীর কেয়ারটেকার বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আছাদ মিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন। তার অনুপস্থিতিতে তার শ্যালক মায়াদ মিয়া তার সম্পত্তি দেখাশোনা করে আসছেন। তার বাড়ীর পার্শ্ববর্তী হুমায়ুন মিয়া ও আবুল কালাম গংদের সাথে তাদের পূর্ব বিরোধ রয়েছে। হূমায়ুন গংরা প্রায় সময়ই জোরপূর্বক আছাদ মিয়ার বাড়ি থেকে বিভিন্ন জিনিস জোরপূর্বক নিয়ে যায়। এতে কেয়ারটেকার মায়াদ মিয়া বাধা দিলে তাকে গালিগালাজ করে প্রতিপক্ষ। গত ২৯ অক্টোবর রবিবার সকালে হঠাৎ হুমায়ুন মিয়াসহ প্রতিপক্ষের লোকজন বিভিন্ দেশীয় অস্ত্র নিয়ে আছাদ মিয়ার বাড়ীতে এসে কেয়ারটেকার মায়াদ কে গালিগালাজ করতে থাকলে মায়াদ প্রতিবাদ করে। এ সময় বিবাদীগন মায়াদকে আক্রমণ করেন। এ সময় মায়াদ আত্মরক্ষার্থে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে বিবাদীগন ইট দিয়ে ঢীল ছুড়তে থাকে। এ সময় আছাদ মিয়ার ঘরের জানালার দুইটি থাই গ্লাস ভাংচুর করে বিবাদীগন। অপরদিকে মায়াদের শুরচিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন চলে যায়। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদী মায়াদ মিয়া জানান- অভিযোগ দায়েরের পর ও হুমায়ুন মিয়া সহ অন্যান্য বিবাদীগন জোরপূর্বক আছাদ মিয়ার বাড়ীর মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করেছে। তিনি ভয়ে কিছু বলেন নি। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com