বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা পরিষদের পৌরকর পরিশোধ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর প্রতি মেয়র আতাউর রহমান সেলিমের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের পৌরকর পরিশোধ করায় চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল সোমবার জেলা পরিষদ কার্যালয়ে পৌরকর হিসেবে ১২ লক্ষ ৪৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম নিজে ওই চেক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। মেয়র পৌরকর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করায় চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, জেলা পরিষদ ও পৌরসভা জনগনের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com