বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ কর্মসূচি শুরু

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩’। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর সপ্তাহের কর্মসূচী উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থ জীবনের জন্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকলকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমাদের নিজ নিজ বাসা-বাড়ীর আঙ্গিনা পরিচ্ছন্ন রাখলে মশার বংশ বিস্তার হবে না। ডেঙ্গু প্রতিরোধে এডিসসহ সকল মাশাবাহিত রোগ হতে বাঁচতে হলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কোন বিকল্প নেই। আতাউর রহমান সেলিম বলেন, আমরা নিজের সচেতন হওয়ার পাশাপাশি আমাদের পরিবারের মা-বোনদের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে উৎসাহ দিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, আলাউদ্দিন কদ্দুছ ও শেখ সুমা জামান।
অনুষ্ঠানে গৃহস্থালী কাজের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২৫ জনকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ডাস্টবিন দেয়া হয়। অতিথিবৃন্দ তাদের হাতে এ ডাস্টবিনগুলো তুলে দেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওর্য়াডে বিশেষ পরিচ্ছন্নতা কাজের সময়সূচী ঘোষনা করেন। এ কর্মসূচীতে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহন করেন বিডি কিন ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করে। পৌরসভার পক্ষ হতে স্বেচ্ছাসেবীদের জন্য টি-শার্ট ও সচেতনতামুলক লিফলেট বিতরনের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com