বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের কমিটি গঠন ॥ মাওঃ শামছুল হক সাদি সভাপতি মাওঃ মুখলিছুর রহমান সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা শায়খ শামছুল হক সাদী দা.বা. কে সভাপতি ও শাইখুল হাদিস মাওলানা শায়খ মুখলিছুর রহমান দা.বা. কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও উপজেলা প্রতিনিধিগণ হলেন, মাওলানা সৈয়দ তানভির সিফাতুল্লাহ শায়েস্তাগঞ্জ, শাইখ মাওলানা আব্দুল মজিদ কালিশীরি চুনারুঘাট, শাইখুল হাদিস শায়খ মাওলানা মুখলিছুর রহমান বানিয়াচং, মাওলানা হাকিম নুরুজ্জামান মাধবপুর, মাওলানা আইয়ুব আলী হবিগঞ্জ সদর, শাইখুল হাদিস শায়খ মাওলানা আব্দুল খালিক চলিতাতলা বাহুবল, শাইখুল হাদিস মাওলানা রুহুল আমীন নবীগঞ্জ, মাওলানা তৈয়্যবুর রহমান হাবিবী আজমিরীগঞ্জ। উল্লেখ্য যে, হবিগঞ্জের কৃতি পূরুষ, সাবেক চেয়ারম্যান আল্লামা মুখলিছুর রহমান রায়ধরী (রহ.) ইসলামী সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনির ইন্তেকালের পর তার আপন ভাগনা ও অত্র পরিষদের রূপকার শাইখুল হাদিস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.) কে পরবর্তী সভাপতি নির্বাচিত করা হয়। তার ইন্তেকালের পর বিগত ০৬-০৩-২০২০ইং তার ছোট ভাই হবিগঞ্জের প্রবীণ আলেম, হাফিজ মাওলানা শায়খ শামছুল হক সাদী দা.বা. কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। গতকাল বিকাল ৩ ঘটিকায় শহরের নুরুল হেরা মসজিদ কমপ্লেক্সস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে উপজেলা প্রতিনিধি ও সর্বস্তরের উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে হাফিজ মাওলানা শায়খ শামছুল হক সাদীকে অত্র সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়।
আরো উল্লেখ্য যে, হাফিজ মাওলানা শায়খ শামছুল হক সাদী ইসলামী সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা মুখলিছুর রহমান রায়ধরী সাহেবের আপন ভাগ্নে ও বড় মেয়ের জামাতা এবং আল্লামা হবিগঞ্জী (রহ.) এর আপন ছোট ভাই। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকে ইসলাম ও দেশ-জাতির সেবা করে যাচ্ছেন। পাশাপাশি তিনি হবিগঞ্জ দ্বীনি শিক্ষা বোর্ডের সভাপতি, জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলার সভাপতি, আঞ্জুমানে হেফাজতে ইসলামের হবিগঞ্জ জেলা আমীর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্ঠা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হিসাবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এবং তিনি হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া সাদিয়া রায়ধর মাদসারার দীর্ঘ দিন সফলতার সাথে মুহতামিমের দায়িত্ব পালন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com