মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে এক দূর্ধুষ ডাকাত গ্রেফতার ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুলাল মিয়া (৩৭) নামের এক দূর্ধুষ ডাকাতকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। ধৃত ডাকাতদের কাছ থেকে ১টি রামদা, ২টা ছিড়া পাঞ্জা, ১টি চাকু, ১টি রেঞ্চ উদ্ধার করে জব্দ করা হয়েছে। জানা যায়, ওই দিন রাত সাড়ে ১২ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ডাকাত দল ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে ওই সড়কের চানপুর (পালের বাজার) সংলগ্ন ব্রীজের নিকটে পুলিশ পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা ৫/৬ জনের একদল ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত সর্দার দুলাল মিয়া (৩৭) ব্রীজ থেকে লাফ দিয়ে নীচে পড়ে গিয়ে আহত হয়। ফলে পুলিশ তাকে গ্রেফতার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশ হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ধৃত ডাকাত দুলাল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ এ সময় দুলালে তথ্যমতে ডাকাতি সংঘটিত করার দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। অভিযানে অন্যানের মধ্যে অংশ নেন এসআই গৌতম সরকার, এসআই রাজিবুল হাসান, এসআই তৌহিদুল ইসলামসহ একদল পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ পলাতক ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন অফিসার ইনর্চাজ মোঃ মাসুক আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com