মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ঘর নির্মানে বাঁধা ॥ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে ঘর নিমার্ণ করতে বাধা দেয়ার অভিযোগ একই গ্রামের ৫ ব্যাক্তির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মখছুদ মিয়া নামে এক ভোক্তভোগী।
গত ২২ অক্টোবর রবিবার একই গ্রামের মৃত হোসেন খানের পুত্র আজম খান, মৃত আব্দাল খানের পুত্র নাসির খান, মোঃ সালামত খানের পুত্র জাকির খান, আজম খানের পুত্র ইমন খান, মৃত সোলেমান খানের পুত্র মোঃ সালামত খানের বিরুদ্ধে তিনি এই লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে মখছুদ মিয়া উল্লেখ করেন- কালাভরপুর গ্রামের মৃত মনির খান তাকে বসবাস করার জন্য ১৫ শতক ভূমি দান করেন। ওই ভূমিতে তিনি ঘর নির্মাণ করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা তার নিকট ১ লাখ টাকা চাদা দাবী করেন। চাঁদা না দেয়ায় তিনি ঘর নির্মাণ করতে পারছেন না।
তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় পার্শ্ববর্তী প্রজাতপুর গ্রামের মনোজ পাল গংদের মৌরসী স্বত্ব জোরপুর্বক দখল করে দীর্ঘ দিন যাবত ভোগ করছে। তারা নিরীহ লোক হওয়ায় প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর বিকাল ৩ টায় আজম খানের বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান উল্লেখিত ব্যক্তিরা মাদক ক্রয়-বিক্রয় করছে। তিনি দেখে ফেলায় অভিযুক্তরা তাকে প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে। একই সাথে তাকে মাদকের মামলা দিয়ে ফাসিঁয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ মখছুদ মিয়া উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মদ, গাজা ও ইয়াবার ব্যবসা পরিচালনা করে। তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ নানা অপকর্মে জড়িত। এলাকার সাধারণ লোকজন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। বর্তমানে অভিযোগকারী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছেন। যদি কোন প্রকার ক্ষতি হয়, তার জন্য অভিযুক্ত ব্যক্তিরা দায়ী থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com