বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং-আজমিরীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবি ময়েজ উদ্দিন শরীফ। গত তিন দিন ধরে তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যেকটি এলাকা ঘুরে ঘুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং জননেত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার কথা জানান। তাদের নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সহযোগিতা করেন। এছাড়া তিনি বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিকভাবে সহযোগিতা করেন। বানিয়াচং উপজেলা পূজা উদযাপন পরিষদকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com