বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ-বাহুবলের প্রত্যন্ত অঞ্চলের পূজা মন্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি’র মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল মুকিত চৌধুরী। তিনি গতকাল রবিবার দিনভর সনাতন ধর্মাবলম্বীদের নবমীর দিনে প্রত্যান্ত অঞ্চলের ১০০ টিরও বেশি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতাদের কাছে তার ব্যাক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুকিত চৌধুরী সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করছে। এসময় তাঁর সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com