শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে যানজট নিরসনে টমটম ও অটোরিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মেয়র সেলিম ॥ রাস্তায় শৃংখলা ফিরিয়ে আনতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যানজট নিরসনকল্পে টমটম ও অটোরিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন,‘শহরের রাস্তায় শৃংখলা ফিরিয়ে আনতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।’ তিনি বলেন,‘আসন্ন দুর্গাপূজায় যাতে শহরে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে।’ শহরের বিভিন্ন প্রবেশমুখে টমটম সমিতির পক্ষ হতে ৫ জন এবং অটোরিক্সা সমিতির পক্ষ হতে ৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের কাজ হবে রাস্তায় শৃংখলা বজায় রাখা এবং বহিরাগত টমটম ও অটোরিক্সা যাতে শহরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তৎপর থাকা। টমটম ও অটোরিক্সার চালকগন জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন। সভার পর মেয়র শহরের থানা পয়েন্ট ও হাসপাতাল এলাকায় যানজট পরিস্থিতি পযবেক্ষন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com