শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর দখলদার ইসরায়েলি বাহিনি কর্তৃক নির্বিচার বোমা হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে নবীগঞ্জ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর দুপুর ১২টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। শহরের হাজারী কমিউনিটি সেন্টারে এক সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাত ইউ.কে. সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফিজ তালিব উদ্দীন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহা সচিব মাওঃ রফিকুল ইসলাম জাফরী, আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতি বদরুর রেজা সেলিম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওঃ মুফতি আব্দুল মুমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনসার খান, আব্দুল আজিজ, মাওঃ শেখ হাবিবুর রহমান, আবু সুফিয়ান আল আবেদী, সাদিকুর রহমান, মাওঃ মুফতি আশিকুর রহমান সুমন, হাফিজুর রহমান, শাহ আকবর আলী, আবু ইউসুফ, আব্দুল জলিল, আবুল ফজল প্রমূখ। অনুষ্টানে নাতে রাসুল (দুরুদ) পরিবেশন করেন বিশিষ্ট শায়ের চট্টগ্রাম জামেয়া আহমেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসায় অধ্যায়নরত মোঃ মাহবুবুর রহমান ও তামিম আহমেদ হোসাইন, শানে আউলিয়া পরিবেশন করেন বিশিষ্ট শায়ের মোঃ শরীফ উদ্দীন ও মোস্তাকিম আহমদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com