শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

চুনারুঘাটে ৩ চা-বাগানের দেড় হাজার চা শ্রমিকের কর্মবিরতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজার বোনাস ও এরিয়ার (বকেয়া বর্জিত বেতন) টাকা পরিশোধের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে চুনারুঘাট উপজেলার ৩টি চা বাগানের শ্রমিকরা। গতকাল বুধবার (১১ অক্টোবর) সকাল থেকে দেওন্দি চা বাগানের নাচ ঘরে এই কর্মবিরতি পালন শুরু করেন ৩ চা-বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক। এ সময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা জানান, চুনারুঘাটের দেওন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া, দুর্গা পূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২০০ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা আছে তাদের।
শ্রমিকদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। মালিকপক্ষ টাকা দেয়ার বারবার তারিখ করেও তাদের এরিয়া ও বোনাস পরিশোধ করেনি। সবশেষ গত ২ অক্টোবর মালিক পক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের একটি চিঠি দেন। দেওন্দি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ অক্টোবরও মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি।
লস্করপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি বলেন, ‘মালিকের টাল বাাহানা শুনতে শুনতে এখন শ্রমিরা ফুসে উঠেছেন। বুধবার দুই ঘন্টার কর্মবিরতি পালন শেষে সিদ্ধান্ত হয়েছে দেনা-পাওনা শোধ না হওয়া পর্যন্ত বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
দেওন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, ‘তাদের দাবি সবই সঠিক। কিন্তু চা বাগানের উৎপাদন খারাপ, মার্কেট খারাপ থাকায় আয় কম। যার ফলে টাকা যথাসময় দেয়া সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com