বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাকিবুল নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল ব্রিজ নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাকিবুল হাসান রমজান নামে এক যুবক নিহত হয়েছে। গত রবিবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে। সে উপজেলার মনতৈল গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে স্থানীয় বুল্লা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে উল্লেখিত স্থানে অজ্ঞাত একটি গাড়ি রাকিবুল হাসান রমজানকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ নুনু মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com