মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে ট্রাক চাপায় মা ছেলে নিহত

  • আপডেট টাইম সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাক চাপায় মহিলাসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও ছেলে মতিবুর রহমান (২৫) সহ ৪/৫ জন সিএনজি অটোরিক্সা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দৌলতপুর ব্রিজের কাছে এলে পিছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এ সময় জমিলা খাতুন (৪৫) ঘটনাস্থলেই মারা যান।
এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে জমিলা খাতুনের লাশ উদ্ধার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com