সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হাতিরথানে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথানে ট্রাক চাপায় রেজওয়ান আহমেদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে। সে আব্দাবখাই গ্রামের বাসিন্দা ও যুমনাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদের পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, লস্করপুর ইউনিয়নের হাতিরথান চৌমুহনীতে ইট বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে বনগাঁও নুরিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্র রেজওয়ান আহমেদ (১২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে এবং মরদেহের সুরতহাল করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান, গতকাল ওই সময় রেজওয়ানের মা তাকে হাতিরথান চৌমুহনীতে দোকানে পাঠিয়েছিলেন। সে বাইসাইকেলযোগে রাস্তার সাইড দিয়ে আসার সময় পেছন দিক থেকে ট্রাক্টর তাকে চাপা দিলে তার মাথার মগজ বেরিয়ে আসে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তারা আরও অভিযোগ করেন, ইদানিং কিছু অদক্ষ চালক দিয়েই এসব যানবাহন চালানো হচ্ছে। এরকম আরও ঘটনা ঘটেছে। এ বিষয়ে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তবে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি দিবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com