শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের বাউসা গ্রামের একাধিক মামলার আসামী সুহিন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের একাধিক মামলার আসামী সুহিন মিয়া কারাগারে। গত সোমবার জি.আর. ১৭৩/২০২৩ মামলায় হবিগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে মোঃ সুহিন মিয়া ও ছালাম মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া প্রায় মাসেক পূর্বে বাউসা গ্রামের মৃত সজিদ উল্লাহ পুত্র মোঃ আঃ সালামকে মারপিঠ করে ইজারাকৃত জমির ধানের চারা ও নার্সারীর বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া, মৃত ইয়াছিন উল্লাহ পুত্র ছালাম মিয়া, কালাম মিয়া ও সোবায়েল আসামী করে মামলা দায়ের করেন। এতে আরে ২/৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
আব্দুল মান্নান জানান, সুহিন এলাকায় আদিপত্য বিস্তার করতে নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনকে অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধ কেউ কথা বললে সে ও তার সঙ্গীয় লোকজন মানুষকে লাঞ্চিত করে। গ্রামের বিচার সালিশ সে তোয়াক্কা করে না। বাউসা বাজার পয়েন্টে সরকারি জায়গা ও কালভার্ট দখল করে সে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে নারি নির্যাতন মামলা সহ অসংখ্য মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com