বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫ সেপ্টেম্বর) সোমবার বিকেল ৩টায় উক্ত বাজারস্থ যাত্রী ছাউনীতে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আরশ মিয়া এবং সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় শুরুতেই পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন বাজার মসজিদের মোয়াজ্জিন আব্দুল হাকিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বি ও উক্ত সংগঠনের উপদেষ্টা হাজী শানুর মিয়া, ইউপি সদস্য মেম্বার সিজিল আহমেদ সেজলু, ইউপি সদস্য দিলশাদ মিয়া, সাবেক মেম্বার খালেদ আহমেদ জজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম, মুজিবুর রহমান, জাপা নেতা ও সাংবাদিক মিলাদ হোসেন সুমন রিক্সা শ্রমিক সমিতির সভাপতি মুজিবুর রহমান, মহসিন আহমেদ, বিশিষ্ট মুরব্বি লেবু মিয়া, কাছন মিয়া, ফকির ফজলু মিয়া, আবুল কালাম, আব্দুল হাই বদরুজ্জামান ছানু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্ষুদ্র ব্যবসায়ী বৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com