বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লস্করপুরে মহিলা সমাবেশে এমপি আবু জাহির ॥ শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা নিয়ে বিএনপি তামাশা করেছিল; তবে শেখ হাসিনা তাঁর সেই ঘোষণা বাস্তব করে দেখিয়েছেন। তাঁর পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাঁদের সময়ে দেশের মানুষ কষ্টে ছিল। আওয়ামী লীগ সরকারে এসে জনগণের কষ্ট দূর করেছে। এ সময় তিনি লস্করপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজের কথা তুলে ধরেন।
সংসদ সদস্য বলেন, এখন প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্বার্থে নৌকার পক্ষে থাকুন। এ সময় উপস্থিত সহশ্রাধিক নারী হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
হবিগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্প্রতি এমপি আবু জাহির প্রতিটি ইউনিয়নেই মহিলা সমাবেশে যোগ দিচ্ছেন। গতকাল লস্করপুরে ছিল ৬ষ্ঠ সমাবেশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com