বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম ॥ গ্রেফতার-১

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষে লোকজন এক কলেজ ছাত্রকে মারধোর করে গুরুত্ব আহত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়-ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের রনজুনুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সালাম মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সকালে রনজুনুলের ছেলে ধর্মঘর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র নিরাজুল ইসলাম আকাশ বাড়ি থেকে কলেজে যাবার পথে সালাম মিয়া ও তার সহযোগীরা রাস্তায় আকাশকে আটকিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন আকাশকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় আকাশের মা মিনা আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দত্ত গ্রামের মৃত লাল চান সদ্দারের ছেলে সালাম মিয়া(৪০)কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com