বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার অর্থায়নে রাজনগর ও নাতিরাবাদে রাস্তা নির্মান কাজ শুরু

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার রাজনগর ও নাতিরাবাদ এলাকায় সিসি রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে। গতকাল রাজনগর এলাকায় হবিগঞ্জ পৌরসভার সিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজ উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। পৌর এলাকার রাজনগর এলাকার করবস্থান রোডের উত্তর দিকে বসবাতরত এলাকাবাসী একটি সিসি রাস্তা নির্মানের জন্য পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের কাছে আবেদন জানান। একইভাবে নাতিরাবাদ এলাকায় একটি সিসি রাস্তার জন্য ওই এলাকার জনগণ মেয়রের কাছে দাবী জানান। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌরসভার নিজস্ব অর্থায়নে ৮ লাখ টাকা ব্যয়ে ওই দুটি রাস্তার কাজ নির্মানের প্রক্রিয়া শুরু করেন। গতকাল শুক্রবার মেয়র আলহাজ্ব জি কে গউছ সিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com