বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে হাতির চাঁদাবাজি

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে কয়েক দিন ধরে চলছে অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। হাতির মালিক (মাহুত) নবীগঞ্জ শহরসহ ইনাতগঞ্জ বাজার, কাজীগঞ্জ বাজার, ফার্মবাজার, সৈয়দপুর বাজার, বাংলা বাজার, আউশকান্দি বাজারে উক্ত হাতির মালিক তার হাতিকে নিয়ে দোকানের সামনে দাড় করিয়ে রাখে। যতক্ষন না দোকানী হাতিকে টাকা দেবে ততক্ষন হাতি দরজা আগলে দাড়িয়ে থাকবে। এমনকি টাকা না দিলি প্রচন্ড আওয়াজে চিৎকার করতে থাকবে। আবার ৫০ টাকার কম দেয়া হলে তা নেবেনা। এ ঘটনায় কিছু দোকানের মালিক প্রতিবাদ করলে হাতির মালিক জানান তিনি প্রশাসনের অনুমতি নিয়ে এসেছেন। হাতির মালিকের সাথে কথা বললে তিনি জানান, এটা তার পেশা। এই হাতির কোন কাজ না থাকলে যে কোন জায়গায় নিয়ে এই ব্যবসা করে। এতে প্রশাসনের কাছ থেকে অনুমতি পেয়েছে। তবে লিখিত অনুমতি দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে জনতার প্রতিবাদে উপজেলার কাজীর বাজার থেকে হাতি নিয়ে যেতে বাধ্য হয়। কাজীর বাজার থেকে চলে গেলেও অন্য বাজারগুলোতে চলছে চাঁদাবাজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com