বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ও মাধবপুরে পানিতে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও মাধবপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনাগুলি ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪) বাড়ি সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনরা উপজেলার হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান।
অপর দিকে উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান হাসপাতালে আসার পূর্বেই শিশু দুটি মারা যায়। এ ছাড়া হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দেড় বছর বয়সী শিফা আক্তার নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com