মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জিকে গউছ সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে শহরে জেলা ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তানগর পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, চলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করতেই গ্রেফতার, মামলা ও হামলা চালানো হচ্ছে। এর ধারাবাহিকতা হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে অন্যায়ভাবে বানোয়াট মামলায় বন্দী করে রেখেছে। এ সময় বক্তরা অবিলম্বে বিএনপির নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com