বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দিনে দুপুরে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় দিনে দুপুরে চালক ও শ্রমিককে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল, বিরামচর এলাকার আব্দুল আওয়ালের পুত্র চালক আব্দুল হান্নান ও একই এলাকার মলাই মিয়ার পুত্র শ্রমিক উজ্জল মিয়া।
জানা যায়, গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তারা ওই এলাকার চৌধুরী পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভর্তি করতে যান। গাড়িটি রেখে তারা পাশে ঘুরাফেরা করছিল। এ সময় কয়েকজন লোক এসে উপর্যুপুরি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ওই চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com