শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ের আদর্শ বাজারে এমপি প্রার্থী রুয়েল’র গন সংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে গণ সংযোগ করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ।
গতকাল মঙ্গলবার উপজেলার ২নং ইউনিয়নের আদর্শ বাজারে এমপি প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিশ শরীফ রুয়েল’র সমর্থনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় তারা আগামী নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন এবং সমর্থন প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বড় ভাই যুক্তরাষ্ট্র নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল ও ছোট ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন শরীফ জনিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যবসায়ী ও সাধারণ জনগন।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com