বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে থামছে না স্প্রে নিক্ষেপ আরও ৩ বাসায় চুরির চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে থামছে না স্প্রে নিক্ষেপ করে চুরির ঘটনা। এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়েও আটকাতে পারছেন না দুর্বৃত্তদের। এ জন্য তারা বরাবরের মতোই পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন। গত মঙ্গলবার রাতে বিরামচর এলাকার আব্বাস উদ্দিন তালুকদার, বাগুনিপাড়ার মাসুদ আহমেদ, গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পাশে ধোপা বাড়িতে স্প্রে নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিশুসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অল্পের জন্য তারা বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
স্প্রে নিক্ষেপের সাথে সাথেই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এদিকে শায়েস্তাগঞ্জবাসী আতংকগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com