বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ জাকির হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পরাজার সুন্নিয়া আশরাফ তালুকদার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। গতকাল রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন পরাজার সুন্নিয়া আশরাফ তালুকদার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। সেই সুবাদে জাকির হোসেনের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে ভুক্তভোগীর বাড়িতে আসা-যাওয়া ছিল ওই শিক্ষকের। পারিবারিক ঘনিষ্ঠতার এক পর্যায়ে কিশোরীকে ধর্ষণ করেন শিক্ষক জাকির। কিশোরীর বড় ভাই বলেন, স্ত্রী ও ৪ সন্তান থাকা সত্ত্বেও তার ছোট বোনকে বিয়ের জন্য প্রস্তাব দেন জাকির হোসেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। পরে জাকির কৌশলে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণ মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মামলার পর অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাকির হোসেন কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com