বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃটেনে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশ সেন্টারে গত ১৯ আগষ্ট যুক্তরাজ্যের আওয়ামীলীগের ওয়েলস শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তণ ছাত্রনেতা এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-এস.এ রহমান মধু, গোলাম মর্তুজা, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, লিলু মিয়া, জয়নাল আহমদ বকুল সেলিম আহমদ, আবুল কালাম মুমিন ও জহির উদ্দিন কাইয়ুম প্রমূখ। ওয়েলস আওয়ামীলীগ সেক্রেটারী এম এ মালিক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্তদের বিদেশ থেকে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ বলেন ১৫ আগষ্ট জাতির জনককে হত্যা করে ঘাতকরা বাঙ্গালী জাতির আত্ম পরিচয়কে ধ্বংস করতে চেয়েছিলো, বিলীন করতে চেয়েছিলো বাংলাদেশের অস্থিত্বকে মুছে ফেলতে চেয়েছিলো বঙ্গবন্ধুর নামকে। কিন্তু ওরা বুঝতে পারেনি ঘাতকরাই ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com