বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক দেবী চন্দ’র মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিমিয় করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ।
গতকাল উপজেলার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন এবং উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও করেন। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রধানমন্ত্রীর স্বপ্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বীকরণের লক্ষে উপজেলার মোড়াকরি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজি চাষের জন্য বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায় জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা কার্যক্রমসহ জন্মনিরোধক সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com