রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটের ডাকাত ল্যাংড়া তালেব চট্টগ্রামে র‌্যাবের জালে আটক

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শীর্ষ ডাকাত এবং ১৮টি মামলার পলাতক আসামিআবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ল্যাংড়া তালেব চুনারুঘাট থানার উবাহাটা এলাকার আব্দুস সহিদের ছেলে। গত সোমবার (২৮ আগস্ট) হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, মিজান খাঁন সিলেটের একজন ব্যবসায়ী। তার দুই ভাই কুয়েত ও দুবাই প্রবাসী। তারা যৌথভাবে বসবাস করে। গত ৬ আগস্ট পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ১০/১২ জনের একটি ডাকাতদল ঘরের পেছনে লোহার গ্রিল কেটে মিজানের গলায় চাকু ধরে তার কাছ থেকে কেবিনেট ও আলমারির চাবি কেড়ে নেয়। মিজানের মা এবং প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী সন্তানদের গলায়ও চাকু ধরে রাখে। এরপর ডাকাতরা আলমারি থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল এবং ১টি মোটরসাইকেল লুট করে। এ ঘটনায় ৮ আগস্ট ভুক্তভোগী মিজান খাঁন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হবিগঞ্জের ওই ডাকাতির মামলার পলাতক আসামি হালিশহরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ল্যাংড়া তালবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি এবং চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com