সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে রওশন রেজা এম্পায়ারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ শহরের রওশন রেজা এম্পায়ারের শাহী মহল নামে অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ মাগরিব হবিগঞ্জ টাউন হল রোডস্থ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠিত মাল্টিপারপাস বিল্ডিং ‘রওশন রেজা এমপায়ারে’ এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। রওশন রেজা এম্পয়ারের স্বত্ত্বাধিকারী শাহ্ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হুসাইন সাইফি, ইনাতগঞ্জ সরকারি কলেজের সহকারী প্রফেসর মোঃ জয়নাল আবেদীন খান, বায়তুল আমান জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মোবারক আলী, কাজী সেলিম, হাফেজ ফারুক, প্রবাসি মোঃ ফুল মিয়া প্রমুখ। এছাড়াও মাকের্টের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে সকলের মঙ্গল ও ব্যবসায়িক সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। যৌথভাবে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী ও মুফতি আলমগীর হুসাইন সাইফি। এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রওশন রেজা এমপায়ার’ এর বিভিন্ন স্পেস বরাদ্দ দেয়ার কার্যক্রম আবারও শুরু হলো। মিলাদ মাহফিল শেষে শাহ হাবিবুর রহমান বেলায়েতকে সাথে নিয়ে মাল্টিপারপাস বিল্ডিং ‘রওশন রেজা এম্পায়ার পরির্দশন করলেন মেয়র আতাউর রহমান সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com