বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গ্রামীণ আধিপাত্যকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার খাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, খাটুরা গ্রামের আলাই মিয়া (২৫), আলী আহম্মদ (৬৫) মাহমুদা খাতুন (৩৫), হৃদয় মিয়া (১৮) ফয়জুননেচ্ছা (৩০), হুমায়ূন কবীর(৩৮), ছোট্টু মেম্বার(৫০), আবুল কাসেম (৩৫), সুমন মিয়া (২৫), কামরুল ইসলাম(৩৫), এনাম খা (৪০), ফরিদ মিয়া (৩৮) ,ছেনু মিয়া (৫০), খলিলুর রহমান(৬৫), সমিরননেচ্ছা (৫০), সুমন মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাটুরা গ্রামে আলী আহম্মদ ও খলিল মিয়ার মধ্যে গ্রামীণ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গতকাল সকাল ৮ টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাটির ঘটনা ঘটে। এ সংবাদটি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দা, লাঠি, বল্লম, তীর ধনুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোন পক্ষ এখন থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com