বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাহজিবাজার এলাকায় ডাকাতি আহত ৪ ॥ অর্ধলক্ষাধিক টাকা লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজারের দরগা গেইট এলাকার ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ২ ব্যবসায়ীর নিকট থেকে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও ৫টি মোবাইল ফোন নিয়ে গেছে। ডাকাতদের প্রহারে আহত হয়েছেন-মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের ধান-চাল ব্যবসায়ী বেনু মিয়া (৩৫), রাধাপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী বাবুল মিয়া (৪০), নির্মানাধিন ৩০০ মেঘাওয়াট বিদ্যুৎ প্লান্টের পাহারাদার ফতেহপুর গ্রামের গোলাপ মিয়া (৪৫) ও মজিব মিয়া (২৫)। ঘটনাটি ঘটেছে গত রাত ১ টার দিকে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ধান-চাল ব্যবসায়ী বেনু মিয়া ও পোল্ট্রি ব্যবসায়ী বাবুল মিয়া দরগা গেইট থেকে বাড়ির দিকে রওয়ানা দেন। এ সময় একটি পিকআপ ও একটি মাইক্রো থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১৫/২০ জনের ডাকাত দল তাদের পথ রোধ করে। ডাকাতরা মারধর করে বেনুর নিকট থেকে প্রায় ৩০ হাজার টাকা ও বাবুলের নিকট থেকে ২০/২২ হাজার টাকা ও তাদের নিকট থেকে ৫টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় পাশে অবস্থিত নির্মানাধিন ৩০০ মেঘাওয়াট বিদ্যুৎ প্লান্টের পাহারাদার গোলাপ মিয়া ও মজিব মিয়া এগিয়ে আসলে ডাকাতরা তাদেরকেও মারধর করে।
ডাকাতের হামলায় আহত বেনু মিয়া ও গোলাপ মিয়াকে রাতেই হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত বাবুল মিয়া ও মজিব মিয়াকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com