সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগ ও সরকারকে সরিয়ে দেবেন- এমন দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগ পালাবে না। দেশের জনগণের টাকা লুটপাট করে তারপর মুচলেকা দিয়ে পালিয়েছে তারেক জিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গতকাল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দেশ এখন সামনের দিতে এগোচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগ সরকারকেই চায়। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা এখন আমাদের লক্ষ্যে। এক্ষেত্রে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করার নির্দেশনা দেন তিনি।
ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি হাজী ইসহাক মিয়া সভায় সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মুক্তার আলম মুক্তি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুহ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান মাফুজ ও ইকবাল হোসেন ছোট্টু মিয়া। শোকসভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com