বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ২ ডাকাত আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় ধারালো অস্ত্রসহ নিজাম ও ওয়াসিম কে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় মাধবপুর বাজারের হার্ডওয়ারি ব্যবসায়ী সুভাষ ভৌমিকের মালিকানাধীন একটি পিকআপ গাড়ী মালামাল বিক্রি করে দোকানে ফিরছিল। হোটেল হাইওয়ে ইন এর দক্ষিণে পৌঁছামাত্র দক্ষিণ বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম(২২) ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৯) সহ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গাড়ীটি গতিরোধ করে। এসময় চালক নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ ঘণ্টার মধ্যে ২ ডাকাতকে অস্ত্রসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার হয়। এ ঘটনায় মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com