বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় সাপে কাটা এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতাল জুড়ে তোলকালাম কাণ্ড ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টায় সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের মুক্তার মিয়ার পুত্র স্বাধীন মিয়া (৭) কে সাপে কাটলে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার পায়ে বাধন ছিল। জরুরি বিভাগে আসার পর অনেকক্ষণ শিশুটি ব্যথায় ছটফট করতে থাকে। কিন্তু এ সময় তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে শিশুটিকে ওয়ার্ডে প্রেরণ করা হয় বলে জানায় শিশুর পিতা অভিযোগ করেন। রাত ১০টার দিকে ওয়ার্ডে যাওয়ার পর তার পায়ের বাধন খুলে দিয়ে স্যালাইন পুশ করার সাথে সাথেই শিশুটি মারা যায়। এ সময় স্বজনরা আহাজারি শুরু করেন। হাসপাতালে আহাজারী করে মুক্তার হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তার শিশু পুত্র স্বাধীন বাড়ির পাশে মাছ মারতে যায়। একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। চিৎকার শুনে তারা দড়ি দিয়ে পায়ে দুটি বাধন দেয়। রাত ৮টার দিকে হাসপাতালে আনা পর তার পুত্রকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। ওয়ার্ডে নেয়ার পরও তার পুত্র স্বাধীন কথা বলছিল। কিন্তু বাধন খুলে ইনজেকশন পুশ করলে তার সন্তান মারা যায়। এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান। রাত ১২টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের শান্তনা দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com