বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মহিলাকে মারপিট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক মহিলাকে বেদড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় শাহেদা বেগম (৫০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামের আব্দুল কাইয়ুম এর নাতি রবিউল এর সাথে একই গ্রামের শাহিন মিয়ার ছোট বাচ্চা শফিউল এর মধ্যে স্কুলের মাঠে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় আব্দুল কাইয়ুমের স্ত্রী আহত শাহেদা বেগম তার নাতীকে মারধোরের ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষীপ্ত হয়ে শাহিন মিয়া ও রমজান মিয়া নামে দু’ব্যক্তি শাহেদা বেগমকে বেদড়ক মারপিট করেন। পরে আশপাশের লোকজন আহত শাহেদা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত শাহেদা বেগম বাদী হয়ে রমজান ও শাহিনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com